শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

এফডিসিতে সাংবাদিকদের মারধর করলেন অভিনয়শিল্পীরা

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকারকে কেন্দ্র করে শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের গণ্ডগোলের শুরু।

by ঢাকাবার্তা ডেস্ক
FDC Jouirnalist

বিনোদন ডেস্ক।।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সাংবাদিকদের উপর অভিনয়শিল্পীদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৪-২৬’র নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন, তার ক্যামেরাম্যানসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকারকে কেন্দ্র করে শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের গণ্ডগোলের শুরু। একপর্যায়ে বেশ কয়েকজন অভিনয়শিল্পী সাংবাদিকদের উপরে হামলে পড়েন। এদের মধ্যে চিত্রনায়ক জয় চৌধুরী, অভিনেতা শিবা শানু, আলেকজান্ডার বো’সহ আরও অনেকেই ছিলেন বলে জানা গেছে। তাদের মারধরে কয়েকজন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে বিএফডিসির খোলা প্রাঙ্গণে বিকেল সাড়ে ৫টায় সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির বাকি সদস্যরা। এর আগে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু মিশাকে শপথ পাঠ করান।

সদস্যদের শপথ পাঠ শেষে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘বিগত সময়ে চলচ্চিত্রের জন্য অনেকে অনেক কিছু করেছেন। আমাদের নতুন কমিটির কাছ থেকে আগামী দুই বছরে নতুনত্ব পাবেন বলে আশা করছি। আমরা পিছনে তাকানোর লোক নয়, আমরা সামনে তাকাব এবং ভালো কিছু করার চেষ্টা করব। ইনশাল্লাহ, আপনারা আমাদের পাশে থাকবেন।’

 

আরও পড়ুন: অভিনেতা রুমি মারা গেছেন

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net