শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

গুলিস্তানে বাসে কভ্যার্ড ভ্যানের ধাক্কা, পোশাককর্মীর মৃত্যু

দুর্ঘটনায় আয়েশার স্বামী আহত হয়েছেন। তারা দু'জনই টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন।

by ঢাকাবার্তা ডেস্ক
Accident Gulistan Garments worker died

রাজধানী ডেস্ক।।

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে ঢাকায় নেমে দুর্ঘটনায় মারা গেছেন এক নারী পোশাককর্মী। রোববার ভোরে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় দুই দুর্ঘটনায় নিহতের নাম আয়েশা আক্তার (২০)। দুর্ঘটনায় আয়েশার স্বামী খায়রুল ইসলাম (২৫) আহত হয়েছেন। তারা দু’জনই টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. মাসুদ মিয়া জানান, ভোর ৫টায় তাদের দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, আয়েশা মারা গেছেন।

জহিরুল ইসলাম নামে আয়েশার এক স্বজন হাসপাতালে সাংবাদিকদের জানান, আয়েশা ও খায়রুল থাকেন টঙ্গীর চেরাগআলী এলাকায়। ঈদের ছুটিতে তারা পটুয়াখালীতে গ্রামের বাড়ি গিয়েছিলেন।

“কর্মস্থলে যাওয়ার জন্য তারা সদরঘাট থেকে তারা গাজীপুরগামী আজমেরী গ্লোরি পরিবহনের বাসে উঠেছিলেন। জিরো পয়েন্ট এলাকায় বাসটিকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে তারা দুইজনসহ কয়েকজন আহত হন।”

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, সিমেন্ট বোঝাই একটি কভার্ড ভ্যানের ধাক্কায় বাসটির কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে আয়েশা মারা যান। কভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

 

আরও পড়ুন: রাজধানীর শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net