বুধবার, এপ্রিল ২২, ২০২৬

বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের কঠোর অবস্থান

কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি। কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ।

by ঢাকাবার্তা ডেস্ক
বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের কঠোর অবস্থান

রাজনীতি ডেস্ক।।

তিন দিনের অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। ফটকের সামনের রাস্তায় পুলিশের সশস্ত্র অবস্থান দেখা গেছে।

কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি। কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। সকাল ১০টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ টিমকে টহল দিতে দেখা গেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এমন চিত্র দেখা গেছে। তবে আজ কার্যালয় চত্বরে ‘ক্রাইম সিন’ লেখা বেষ্টনী দেখা যায়নি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান। আজ মঙ্গলবার সকাল ৯টায়।

২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির কর্মীদের সংঘর্ষের পর এই চত্বরকে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছিল। গতকাল বিকেলেও ওই বেষ্টনী ছিল।

আজ সকালে নয়াপল্টনের আশপাশ এলাকায় বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নয়াপল্টনসহ পুরো এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

 

আরও পড়ুন: রাতেই ভোটকেন্দ্রে ব্যালট চান আইনশৃঙ্খলা বাহিনী

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net