মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

বিএনপি রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে

এছাড়া আগামীকাল শুক্রবার বাদ জুমা চলমান আন্দোলনে নিহত সাংবাদিক এবং শ্রমিকসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী প্রতিটি মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি পালন করবে বিএনপি

by ঢাকাবার্তা ডেস্ক
বিএনপি রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে

রাজনীতি ডেস্ক।।

সরকার পতনের একদফা দাবিতে টানা ৪৮ ঘণ্টা অবরোধ শেষে ফের ‘৪৮ ঘণ্টার অবরোধ’ কর্মসূচি ডেকেছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

এছাড়া আগামীকাল শুক্রবার বাদ জুমা চলমান আন্দোলনে নিহত সাংবাদিক এবং শ্রমিকসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী প্রতিটি মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি পালন করবে বিএনপি।

এদিকে এলডিপি এবং লেবার পার্টিও সরকার পতনের একদফা দাবিতে একই কর্মসূচি ঘোষণা করেছে।

 

আরও পড়ুন: গাজীপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net