সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মাহিয়া মাহি ভোটের মাঠ থেকে ফিরে বিচ্ছেদের ঘোষণা দিলেন

রাত সাড়ে ১১টায় দিকে প্রকাশিত ৮ মিনিটের ভিডিওবার্তায় মাহি বলেন, অনেকদিক ধরে আমরা আলাদা থাকছি। আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে।

by ঢাকাবার্তা ডেস্ক
মাহিয়া মাহি ভোটের মাঠ থেকে ফিরে বিচ্ছেদের ঘোষণা দিলেন

বিনোদন ডেস্ক।।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের মাঠে রাত-দিন একসঙ্গে থাকলেও, নির্বাচনে হেরে ঘরে ফিরে স্বামী রকিব সরকারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুক্রবার রাতে নিজের ফেসবুকে এক ভিডিওতে তিনি বিষয়টি জানিয়েছেন।  রাত সাড়ে ১১টায় দিকে প্রকাশিত ৮ মিনিটের ভিডিওবার্তায় মাহি বলেন, অনেকদিক ধরে আমরা আলাদা থাকছি। আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে।

মাহি তার বর্তমান স্বামীর প্রশংসা করে বলেন, রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। কাঁদতে কাঁদতে মাহি বলেন, খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কিভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করবো। ছেলের জন্য দোয়া চেয়ে মাহি বলেন, আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘরে একমাত্র পুত্রসন্তান ফারিশ রয়েছে।  এর আগে, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ এর ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। জানা যায়, মাহির স্বামী রকিব সরকার আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net