শনিবার, এপ্রিল ১১, ২০২৬

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ পেছালো

এই অংশের উদ্বোধন ২৯ অক্টোবর নিয়ে যাওয়া হয়েছে

by ঢাকাবার্তা ডেস্ক
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ পেছালো

ঢাকাবার্তা ডেস্ক।।

ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের তারিখ পিছিয়েছে। ২০ অক্টোবরের পরিবর্তে উদ্বোধনের নতুন তারিখ আগামী ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। সোমবার (৯ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আবদুর রউফ বাংলা ট্রিবিউনকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে এই অংশের উদ্বোধন ২৯ অক্টোবর নিয়ে যাওয়া হয়েছে।’

এর আগে গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন করা হবে।

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই অংশের সবগুলো স্টেশন চালু হয়েছে। এখন মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।

আরও পড়ুনঃ মালিবাগে উড়ালসড়কের ওপর থেকে পড়ে তরুণীর মৃত্যু

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net