বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

কলকাতা ফিল্মফেয়ারে ঢাকাই অভিনেত্রীদের দাপট

কলকাতার প্রথম সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়েই ছক্কা হাঁকিয়েছেন ফারিণ। 

by ঢাকাবার্তা ডেস্ক
কলকাতা ফিল্মফেয়ারে ঢাকাই অভিনেত্রীদের দাপট

বিনোদন ডেস্ক।।

ঢাকা টু কলকাতা ফ্লাইট ধরেছেন অনেক অভিনেত্রী। কিন্তু সাফল্য কেবল ধরা দিয়েছে জয়া আহসানের হাতে। টলিউডের প্রথম সারির অভিনেত্রী যেমন হয়ে উঠেছেন, তেমনি পেয়েছেন বহু পুরস্কার-সম্মাননা। এবার তার উত্তরসূরি হিসেবে মোক্ষম সূচনা হলো তাসনিয়া ফারিণের। তাদের দুজনের অভিনয় কতটা প্রভাব বিস্তার করেছে পশ্চিমবঙ্গে, তারই চমকপ্রদ খবর এলো সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায়।এদিন ফিল্মফেয়ার পুরস্কারের (বাংলা) ২০২৪ আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দাপটের সঙ্গে নিজের জয়জয়কার বজায় রেখেছেন জয়া। আর কলকাতার প্রথম সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়েই ছক্কা হাঁকিয়েছেন ফারিণ।

ফিল্মফেয়ার পুরস্কারের (বাংলা) ২০২৪ আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

ফিল্মফেয়ার পুরস্কারের (বাংলা) ২০২৪ আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

গেলো বছর টলিউডের সবচেয়ে সফল দুই ছবির মুখ্য অভিনেত্রী জয়া আহসান। সেই সুবাদে ফিল্মফেয়ার মনোনয়নেও তার দাপট অব্যাহত। সৃজিত মুখার্জি নির্মিত ‘দশম অবতার’র জন্য সেরা অভিনেত্রী এবং কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ ছবির জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন জয়া। এছাড়া প্রায় সব বিভাগেই মনোনয়ন পেয়েছে জয়া অভিনীত ছবি দুটি।

অন্যদিকে ‘আরো এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে তাসনিয়া ফারিণের। শুরুটাই টলিউড দিয়ে। আর সেই সূচনা যে দারুণ হয়েছে, তা ফিল্মফেয়ার মনোনয়নে বুঝিয়ে দিলেন অভিনেত্রী। সেরা অভিনেত্রী (সমালোচক) এবং সেরা নবাগত অভিনেত্রী দুটি বিভাগে নমিনেশন পেয়েছেন ফারিণ।

ফিল্মফেয়ার পুরস্কারের (বাংলা) ২০২৪ আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

ফিল্মফেয়ার পুরস্কারের (বাংলা) ২০২৪ আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তাসনিয়া ফারিণ। সোশ্যাল হ্যান্ডেলে দোয়া চেয়ে বললেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে অতনু ঘোষ পরিচালিত এবং এসকে মুভিজ প্রযোজিত আমার অভিষেক চলচ্চিত্র ‘আরো এক পৃথিবী’র জন্য আমি ফিল্মফেয়ারে জোড়া মনোনয়ন পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

ঢাকার আরও এক অভিনেত্রীকে পাওয়া গেলো এবারের ফিল্মফেয়ার মনোনয়ন তালিকায়। তিনি অপি করিম। ইন্দ্রনীল রায় চৌধুরী নির্মিত ‘মায়ার জঞ্জাল’-এ অভিনয় করে সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

ফিল্মফেয়ার পুরস্কারের (বাংলা) ২০২৪ আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

ফিল্মফেয়ার পুরস্কারের (বাংলা) ২০২৪ আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

শুধু অভিনয়ই নয়, ঢাকার একটি তরুণ কণ্ঠও কলকাতাবাসীর মনে জায়গা করে নিয়েছে। যার নাম মাহতিম শাকিব। ‘চিনি ২’ সিনেমায় তিনি ‘তুমি জানতেই পারো না’ শিরোনামের একটি গান গেয়েছেন। এর জন্য সেরা গায়ক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।ফিল্মফেয়ার ম্যাগাজিনের তথ্য অনুসারে, আগামী ২৯ মার্চ কলকাতার আইসিটি রয়্যাল বেঙ্গলে জমকালো আয়োজনে এই পুরস্কার দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে জয়া আহসান তিনবার ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তিনিই ঢাকার একমাত্র অভিনেত্রী, যিনি ভারতের এই সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন। এবার হয়তো তার সঙ্গে যুক্ত হতে পারে ফারিণ-অপিদের নামও। আপাতত তাই ২৯ মার্চের অপেক্ষা।

 

আরও পড়ুন: মা হারালেন চিত্রনায়িকা পূজা

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net