বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

কুবিতে দায়িত্বে থাকা ২২ আনসারকে স্থায়ী বহিষ্কার

by ঢাকাবার্তা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

কুবি প্রতিনিধি ।। 

ক্যাম্প ত্যাগ করে ঢাকায় সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ-এর মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২২ জন আনসার সদস্যও রয়েছে।

সোমবার (২৬ আগস্ট) কুমিল্লা রেঞ্জ এর কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এর সাথে মুঠোফোনে কথা বলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

এ ব্যাপারে কুমিল্লা রেঞ্জ এর কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বলেন, ‘আন্দোলনকারীরা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। আমরা সেই সব দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তারপরও অনেকে অতিউৎসাহী হয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও করেছে। তাদেরকে আমরা বিদ্রোহী হিসেবে দেখছি। এদেরকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া এদের ব্যাপারে আইনি পদক্ষেপও নেয়া হবে। কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসারও রয়েছে এর মধ্যে।

তিনি আরো বলেন, ‘আনসার একটি শৃঙ্খল বাহিনী। আমরা নিরাপত্তার কাজ করে থাকি। সেই কাজ না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না। যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে তারা চুক্তিভিত্তিক নিয়োগ। মূল আনসার নয়। আমাদের তদন্ত চলমান রয়েছে। ৯৬ জন থেকে সংখ্যাটা আরো বাড়তে পারে। কারণ, অনেকে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা আনসাররাও যেতে পারে। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা করছি আমরা। তাই আমাদের তদন্ত এখনো চলমান।’

এ ব্যাপারে কুবির এপিসি আবদুল হকের সাথে কথা বলে জানা যায়, কুবিতে কর্মরত মোট ৪৯ জন আনসার সদস্যদের মধ্যে ২২ জন সদস্য কোনো কারণ ছাড়াই গতকাল বাহিরে ছিল। তাদেরকে অভিযোগের ভিত্তিতে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net