খুলনা প্রতিনিধি ।।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেনসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা আবেদন করা হয়েছে। বাকী দুইজন হলেন- খুলনা থানার প্রাক্তন ওসি আশরাফুল ইসলাম ও এস আই মনির।
তাদের বিরুদ্ধে ৩১ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো: বাবুল কাজীকে হত্যার অভিযোগ আনা হয়। মামলরা বিবারণ বলা হয় ২০২১ সালের ২৯ মার্চ বিএনপি কর্মসৃৃচি চলাকালে মো: বাবুল কাজী পুলিশের মারপিটে গুরুতর আহত হন। ওই বছরের ১১ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
আজ বৃহস্পতিবার ১৫ তারিখ সকালে খুলনা মহানগর হকিম আনিচুর রহমানের আদালতে মামলাটি গ্রহণ করে, পিবিআইকে মামলাটি তদন্ত নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত।
