১৭৫
স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপ ভ্যানে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যার পর ফতুল্লার পঞ্চবটি ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া সময়ের আলোকে জানান, একটি পিকআপ ভ্যানে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি পুলিশ তদন্ত করছে। তবে এ বিষয়ে কাউকে আটক করা হয়নি বলে জানায় ওসি।
আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের পর বাসেও আগুন
