বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

মহাকাশ থেকে পৃথিবীতে এল রহস্যময় লেজার রশ্মি

সাইকি যানটি প্রাথমিকভাবে যোগাযোগ স্থাপনে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করলেও এর সক্ষমতা নির্ভর করছে অপটিক্যাল যোগাযোগ প্রযুক্তির সফল ব্যবহারের ওপর।

by ঢাকাবার্তা ডেস্ক
NASA Received Laser message

মহাকাশ ডেস্ক।।

মহাকাশ থেকে রহস্যময় এক সিগন্যাল এসেছে পৃথিবীতে। আর তা ধরা পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি মহাকাশযানে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকে আনুমানিক ১৪ কোটি মাইল দূরে এই সিগন্যালের উৎপত্তি।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত বছরের অক্টোবরে মহাকাশে বিশেষ অভিযান পরিচালনা করে নাসা। তাতে মহাহাশযান পাঠানো হয় মহাকাশে, নাম সাইকি ১৬। এটি পাঠানো হয় একটি গ্রহাণু নিয়ে কাজ করার জন্য। সৌরজগতের বিরল এক গ্রহাণু এটি। এতে ধাতু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই গ্রহাণু মঙ্গল ও বৃহস্পতির মাঝামাঝি এলাকায় অবস্থিত বলে জানা গেছে। সেই গ্রহাণু গবেষণা করা ছাড়াও বিভিন্ন লেজার রশ্মি নিয়ে কাজ করছে নাসার মহাকাশযান সাইকি।  সাইকি যানটি ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশনস (ডিএসওসি) ব্যবস্থাপনা দিয়ে সজ্জিত। এর লক্ষ্য হচ্ছে মহাকাশে বিশাল দূরত্ব জুড়ে লেজার যোগাযোগ সম্ভবপর করা, যা বর্তমানে প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক দ্রুত সংযোগ স্থাপনে সক্ষম।

সাইকি যানটি প্রাথমিকভাবে যোগাযোগ স্থাপনে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করলেও এর সক্ষমতা নির্ভর করছে অপটিক্যাল যোগাযোগ প্রযুক্তির সফল ব্যবহারের ওপর।

 

আরও পড়ুন: মহাকাশে চীনের সামরিক উপস্থিতি নিয়ে দুশ্চিন্তায় নাসা

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net