শনিবার, মার্চ ১৪, ২০২৬

‘রাজাকার রাজাকার’ স্লোগানের নিন্দা আবেদ খানসহ ২৪ বিশিষ্ট নাগরিকের

by ঢাকাবার্তা
আবেদ খান

স্টাফ রিপোর্টার ।।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার রাজাকার’ স্লোগানের নিন্দা জানিয়েছেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান। তিনিসহ দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিক আজ সোমবার এক বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে বিশিষ্টজনেরা বলেন, গতকাল রোববার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মিছিল থেকে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ ও ‘আমরা সবাই রাজাকার’ স্লোগান শুনে আমরা খুবই বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছি।

মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার আদর্শকে পরিত্যাগ করে বাংলাদেশের জাতীয় পতাকাকে বহন করার অধিকার কারও নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনে অংশগ্রহণকারীদের একাংশের মুক্তিযুদ্ধবিরোধী এই ভূমিকার তীব্র নিন্দা জানাই। আশা করি, তাঁরা তাঁদের ভুল বুঝতে পারবেন ও গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি আদায়ের পথে পরিচালিত হবেন।

অন্য বিবৃতিদাতারা হলেন- অধ্যাপক অনুপম সেন, সৈয়দ হাসান ইমাম, ফেরদৌসী মজুমদার, সুজেয় শ্যাম, সারওয়ার আলী, কর্নেল (অব.) সাজ্জাদ আলী, মামুনুর রশীদ, মফিদুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অধ্যাপক কামরুল হাসান খান, অধ্যাপক শফি আহমেদ, অধ্যাপক মমতাজউদ্দীন পাটোয়ারী, ম. হামিদ, রাইসুল ইসলাম আসাদ, গোলাম কুদ্দুছ, শ্যামল দত্ত, লাকী ইনাম, সারা জাকের এবং শিমুল ইউসুফ।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net