বুধবার, মার্চ ১১, ২০২৬

সিলেট বিভাগের এইচএসসি ও আলিম পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।। 

বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হবে। ৯ জুলাই থেকে সিলেট বিভাগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে। বৃহস্পতিবার (২০ জুন) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩০ জুন থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাসমূহ ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী ৯ জুলাই থেকে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিলেট বিভাগ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্য ৮টি (সিলেট শিক্ষা বোর্ড ব্যতীত) সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী ৩০ জুন থেকে অনুষ্ঠিত হবে।

গত ২৯ মে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটে বন্যা দেখা দেয়। ৮ জুনের পর বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। সর্বশেষ গত সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে আবার সিলেটে বন্যা দেখা দিয়েছে। এতে নগরের ২৩টি ওয়ার্ডসহ জেলার ১৩টি উপজেলার ১ হাজার ৫৪৮টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যাকবলিত হয়েছে প্রায় সোয়া আট লাখ মানুষ।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net