শনিবার, মার্চ ১৪, ২০২৬

মুন্সীগঞ্জে ভুট্টাক্ষেতে তরুণীর লাশ

“লাশটি উদ্ধারের সময় পাশ থেকে একটি রক্তাক্ত কাঁচি জব্দ করা হয়।”

by ঢাকাবার্তা ডেস্ক
মুন্সীগঞ্জে ভুট্টাক্ষেতে তরুণীর লাশ

স্টাফ রিপোর্টার।।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও দক্ষিণপাড়ার ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গজারিয়া থানার ওসি মো. রাজিব খাঁন জানান।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওসি বলেন, “সকালে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। লাশটি উদ্ধারের সময় পাশ থেকে একটি রক্তাক্ত কাঁচি জব্দ করা হয়।”

মেয়েটিকে হত্যা করা হয়েছে কী-না জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “এটা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। আপাতত লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।“

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net