বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সাদ্দাম-ইনানসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১২৮ জন ঢাবি থেকে বহিষ্কার

by ঢাকাবার্তা
সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান। গ্রাফিক, গালা

ঢাবি প্রতিনিধি ।।

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের প্রত্যেকেই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এবং আন্দোলন দমনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কৃতদের নাম প্রকাশ করে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়নসহ বিভিন্ন হল ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা।

তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আছেন—
সলিমুল্লাহ মুসলিম হল শাখার ইমন খান জীবন, বিজয় একাত্তর হলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান শেখ, সূর্যসেন হলের সহ-সভাপতি এস এইচ স্বাধীন, বঙ্গবন্ধু হলের প্রচার সম্পাদক ওমর ফারুক, জগন্নাথ হলের দর্শন বিভাগের শিক্ষার্থী ওয়েলস সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ আরও অনেকেই।

বহিষ্কৃতদের মধ্যে অনার্স-মাস্টার্স শেষ করা সাবেক শিক্ষার্থীও আছেন, পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরাও রয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net