বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

অন্যরকম ঈদ, দীর্ঘ সংগ্রামের পর স্বস্তির উৎসব

by ঢাকাবার্তা
ছাত্রদলের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ

কুবি প্রতিনিধি ।।

বাংলাদেশের জনগণ দীর্ঘ প্রতীক্ষার পর এক অন্যরকম ঈদ উদযাপন করতে যাচ্ছে। দেশের জনগণের জন্য এটি এক অনন্য আনন্দের মুহূর্ত। এক নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ উদযাপনের পরিবেশ সৃষ্টি হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে। একইসাথে “জুলাই-আগস্ট আন্দোলন”-এর সকল শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে।

২০০৮ সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী দলের ওপর নির্যাতন, গুম, খুন, মামলা-হামলার চিত্র দেশবাসী প্রত্যক্ষ করেছে। স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের শিকার হয়েছে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক সংগঠন। ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালে শাপলা চত্বরে আলেম-ওলামাদের ওপর হামলা এবং সর্বশেষ ২০২৪ সালের “ছাত্র-জনতার আন্দোলন”—এসব ঘটনায় হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে।

গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা কারাগারে, আত্মগোপনে কিংবা বিদেশে নির্বাসিত থেকে ঈদ পালন করেছে। গুম হওয়া পরিবারের সদস্যরা এখনো অপেক্ষায় রয়েছে তাদের আপনজনদের ফেরার জন্য। আওয়ামী সরকারের শাসনামলের এসব দুঃসহ স্মৃতি বাংলাদেশের জনগণের কাছে এক চরম দুঃখের অধ্যায় হিসেবে রয়ে গেছে।

অবশেষে, জনগণের দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে “জুলাই-আগস্ট বিপ্লব” এর মাধ্যমে দেশ স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্তি পেয়েছে। এই আন্দোলনের সফলতার পেছনে ছিলেন বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশের স্বার্থে রাজপথে সংগ্রাম চালিয়ে গেছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন।

এই বছর ঈদ উদযাপনের অন্যতম আনন্দের বিষয় হলো, দীর্ঘ ১৬ বছর পর জিয়া পরিবার একত্রিত হয়ে ঈদ উদযাপন করছে। দেশের মানুষও নিজেদের আপনজনদের সাথে শান্তিতে ও নিরাপদে ঈদ পালন করছে। বিশেষ করে তরুণ সমাজের জন্য এই ঈদ বিশেষ অর্থবহ, কারণ তারা প্রথমবারের মতো ভয় ও শঙ্কামুক্ত একটি উৎসব পালন করছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ এক বিবৃতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বৈষম্যহীন ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে সকল সক্রিয় ছাত্র সংগঠনের সাথে কাজ করে যাবে।

বাংলাদেশের জনগণের জন্য এই ঈদ শুধুমাত্র উৎসব নয়, এটি একটি নতুন স্বপ্ন ও সম্ভাবনার সূচনা। দেশ আজ একটি নতুন পথের দিকে এগিয়ে চলেছে, যেখানে সকল নাগরিকের জন্য শান্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র নিশ্চিত হবে।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net