বুধবার, মার্চ ১১, ২০২৬

হিজাব পরিধান ঐশী-বিধানের অংশ: রাইহানা শামস ইসলাম

by ঢাকাবার্তা
ড. রাইহানা শামস ইসলাম

রাবি প্রতিনিধি ।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাইহানা শামস ইসলাম বলেছেন, বাংলাদেশে গত ১২-১৫ বছরে ‘হিজাব বিপ্লব’ ঘটেছে। তিনি বলেন, নারীর হিজাব পরিধান ঐশী-বিধানের অংশ এবং এটি স্রষ্টার সন্তুষ্টির জন্য নেয়া একটি পবিত্র সিদ্ধান্ত।

শুক্রবার সকালে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শেষে কেমব্রিজে যাওয়ার পরও আমি সাধারণ পোশাক পরিধান করতাম, কিন্তু ফিরে এসে মাথায় হিজাব পরেছি।” তিনি উল্লেখ করেন, তখন হিজাব পরিধান অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং তার পরিচিতজনরা নানা প্রশ্ন করেছিলেন।

তিনি আরও বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের শিক্ষাঙ্গনে হিজাবের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এটি শুধু শিক্ষার্থী নয়, শিক্ষককেও প্রভাবিত করেছে। এই দ্রুত পরিবর্তনকে ‘হিজাব বিপ্লব’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “যারা এটি সহ্য করতে পারেন না, তাদের কাছে এটি একটি ‘হিজাব বিস্ফোরণ’।”

স্বামী সালেহ হাসান নকীবের সঙ্গে রাইহানা শামস ইসলাম

স্বামী সালেহ হাসান নকীবের সঙ্গে রাইহানা শামস ইসলাম

অধ্যাপক রাইহানা শামস ইসলাম হিজাব পরিধানকে একটি শক্তিশালী আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যেসব নারী স্বেচ্ছায় এবং জেনে-বুঝে হিজাব গ্রহণ করেছেন, তাদের শক্তি এবং আত্মবিশ্বাস অসীম।

এটা নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটি স্রষ্টার কাছে আত্মসমর্পণের এক দৃপ্ত প্রতিশ্রুতি!

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net