শনিবার, মার্চ ১৪, ২০২৬

কুবিতে সিক্রেটস টু ল্যান্ডিং ইয়োর ড্রিম জব’ শীর্ষক কর্মশালা

অনুষ্ঠানটি আয়োজন করছেন অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ইন্টারঅ্যাকটিভ কেয়ারস, সহযোগিতায় ছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাব ।

by ঢাকাবার্তা

কুবি প্রতিনিধি ।।

বহুজাতিক কোম্পানিতে (এমএনসি) চাকরি পাওয়ার কৌশল জানাতে ‘ক্র্যাক ইয়োর ওয়ে ইন্টু এমএনসিস: সিক্রেটস টু ল্যান্ডিং ইয়োর ড্রিম জব’ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।

২১ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার) বিকেল ৩টায় ব্যবসা অনুষদের সেমিনার কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করছেন অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ইন্টারঅ্যাকটিভ কেয়ারস, সহযোগিতায় ছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাব ।

কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত থাকেন লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি.-এর টেরিটরি ম্যানেজার শফিউল বাশার শান্ত।

অনুষ্ঠানের মূল আলোচক শফিউল বাশার শান্ত বলেন, ‘কর্পোরেট দুনিয়ায় সফল হতে হলে প্রয়োজন একটি শক্তিশালী সিভি এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা। সিভি স্ক্রিনিং থেকে শুরু করে অনলাইন টেস্ট, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ—প্রতিটি ধাপে দক্ষতা দেখাতে জানতে হবে। শুধু একাডেমিক জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতা ও ইন্টার্নশিপই প্রার্থীর বড় শক্তি। নিজের অর্জনগুলো সিভিতে তুলে ধরে কোম্পানিকে বোঝাতে হবে যে আপনি তাদের জন্য মূল্যবান। নিয়মিত প্রস্তুতি, আত্মবিশ্বাস ও শেখার আগ্রহই কর্পোরেট সাফল্যের মূল চাবিকাঠি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফাদিয়া মোশারত বলেন, ‘আজকের সেশনটি ছিল কর্পোরেট জগতে প্রবেশের প্রস্তুতি নিয়ে এক অনুপ্রেরণামূলক আয়োজন। মূল বক্তা আমাদের শিখিয়েছেন, কিভাবে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিজেকে কর্পোরেট সেক্টরের জন্য দক্ষভাবে তৈরি করতে পারে। তিনি রিক্রুটমেন্ট প্রক্রিয়া ও প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব তুলে ধরেন। সেশনটি আমাদের আত্মবিশ্বাস ও ক্যারিয়ার পরিকল্পনায় নতুন দিকনির্দেশনা দিয়েছে। এমন উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার্থীদের পেশাগত জীবনে অগ্রগতির পথ সহজ করবে।’

অনুষ্ঠানে উপস্থিত দর্শক আব্দুল্লাহ হোসেন তাজিম বলেন, ‘ আজকের সেশনটা সত্যিই অনেক উপকারি ছিল। আমি বুঝতে পেরেছি, কীভাবে নিজের স্কিল উন্নয়ন আর আত্মবিশ্বাস দিয়ে বড় প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া যায়। বক্তার বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শগুলো ছিল অনুপ্রেরণাদায়ক। এমন উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় দিকনির্দেশনা দিবে বলে আশা রাখি। আর স্কিল ডেভেলপমেন্ট ক্লাব-কে বিশেষ ধন্যবাদ এমন মূল্যবান একটি সেশন উপহার দেওয়ার জন্য।’

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net