জাবি প্রতিনিধি ।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে আরবি ক্যালিগ্রাফি কর্মশালার আয়োজন করা হয়েছে। বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র রমজান (হিজরি ১৪৪৬) উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে ১৭, ১৮ ও ১৯ মার্চ ২০২৫, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন ক্যালিগ্রাফি শিল্পী মোঃ আবু বকর সিদ্দিক। সহপ্রশিক্ষক হিসেবে থাকবেন সুলতানা মিমি ও জামিল আহমেদ। কর্মশালাটি অনুষ্ঠিত হবে জাবির জাহির রায়হান মিলনায়তনে।
রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই ফি ৩০০ টাকা রাখা হয়েছে।
চারুকলা বিভাগের এ আয়োজনে আগ্রহীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করা যাবে 01928-714602 নম্বরে।