শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

৪০ টাকা ফিতে কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ, জিপিএ ২.৫ হলেই আবেদন করতে পারেন

আবেদন করা যাবে অনলাইনে, শেষ সময় ২৪ জুলাই ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট।

by ঢাকাবার্তা
বাংলাদেশ পুলিশ

স্টাফ রিপোর্টার ।। 

বাংলাদেশ পুলিশ বাহিনী ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে আবেদনের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫ থাকলেই চলবে। প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। আবেদন করা যাবে অনলাইনে, শেষ সময় ২৪ জুলাই ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের পর প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। এই আইডি ব্যবহার করে আবেদনপত্র জমা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে ৪০ টাকা জমা দিতে হবে।

প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর, যা গণনা করা হবে ২৪ জুলাই ২০২৫ তারিখ অনুযায়ী। তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

শারীরিক যোগ্যতা (পুরুষ)

  • মেধা কোটায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি
  • মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটায় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি
  • বুকের মাপ মেধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে ৩১-৩৩ ইঞ্চি
  • মুক্তিযোদ্ধা কোটায় ৩০-৩১ ইঞ্চি
  • দৃষ্টিশক্তি: ৬/৬

শারীরিক যোগ্যতা (নারী)

  • মেধা কোটায় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি
  • মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটায় উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি
  • অন্যান্য শারীরিক মানদণ্ড বিধি অনুযায়ী

আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ওয়েবসাইটে ভিডিও টিউটোরিয়াল ও বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net