রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

বাবা হওয়ার অনুভূতি অসাধারণ: জেমস

দশ বছর একা থাকার পর মার্কিন নাগরিক নামিয়া আনামকে বিয়ে করেন রকস্টার; চলতি বছরের জুনে তাঁদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান জিবরান আনাম

by ঢাকাবার্তা
জেমস ও জিবরান

বিনোদন ডেস্ক ।।

বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া—তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন,’ এমনটাই বললেন রকস্টার নগরবাউল জেমস। দীর্ঘ এক দশক পর আবারও নতুন জীবনের শুরু, আর সেই আনন্দে মুখে ছিল শান্ত হাসি।

দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে ২০১৪ সালে বিচ্ছেদের পর একা কাটিয়েছেন দশ বছর। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের এক অনুষ্ঠানে দেখা হয় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আনামের সঙ্গে। সেখান থেকেই পরিচয়, বন্ধুত্ব, তারপর প্রেম ও বিয়ে। ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়।

  • বাবা হওয়ার অনুভূতি জানালেন জেমস
  • ২০২৪ সালে বিয়ে, ২০২৫ সালের জুনে পুত্রসন্তানের জন্ম
  • তৃতীয় স্ত্রী নামিয়া যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত
  • জেমসের তিন সংসারে এখন মোট তিন সন্তান

২০২৫ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে দিবাগত রাত সাড়ে তিনটায় জেমস-নামিয়া দম্পতির ঘরে জন্ম নেয় পুত্রসন্তান জিবরান আনাম। জন্মের সময় উপস্থিত ছিলেন জেমস ও পরিবারের অন্যান্য সদস্যরা। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর সন্তানকে নিয়ে দেশে ফেরেন তাঁরা।

জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে। তিনি জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

পুত্রসন্তান জন্মের পর অনুভূতি জানতে চাইলে জেমস বললেন, “এ অনুভূতি অসাধারণ! কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।”

এর আগে দুবার বিয়ে করেছিলেন জেমস। তাঁর প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ে ও ২০০৩ সালে বিচ্ছেদ। এরপর ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় এবং আমেরিকায় বিয়ে। বেনজীর পরিবারের মামলায় বাংলাদেশে জেলও খাটেন জেমস। ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। প্রথম সংসারে জেমসের এক ছেলে ও এক মেয়ে, আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। এবার নতুন সংসারে পুত্রসন্তান।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net