শনিবার, মার্চ ১৪, ২০২৬

কুবির ‘বি’ ইউনিটের ভর্তিচ্ছুদের সহোযোগিতায় ছাত্রশিবির

by ঢাকাবার্তা

কুবি প্রতিনিধি ।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত উক্ত ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নানাভাবে সহায়তা করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

জানা যায়, ছাত্রশিবিরের পক্ষ থেকে পরিক্ষার্থীদের জন্য খাবার পানি, কলম, বই, তথ্যকেন্দ্র স্থাপন, বাইক সার্ভিস এবং অভিভাবকদের বসার ব্যবস্থাসহ নানা ধরনের মানবিক সহায়তা প্রদান করেছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, ‘দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের আমরা সেটাই করার চেষ্টা করছি। পরীক্ষার আগের রাতে শিক্ষার্থীদের জন্য ছিলো আর-রিহলাহ ফ্রি বাস সার্ভিস। ছাত্রশিবিরের আবাসন ও বিভিন্ন মসজিদে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা ও শেষ মুহুর্তের প্রস্তুতি হিসেবে ফ্রি মডেল টেস্টর আয়োজন করেছি। রাতে, পরীক্ষার দিন আমরা শিক্ষার্থীদের জন্য সকালে ও দুপুরে খাবারের ব্যবস্থা করেছি। এছাড়া আজকে জুলাই আন্দোলনে শহীদদের নামে ১০টি তথ্য সহায়তা কেন্দ্র ও পানি কর্নার স্থাপন করেছি। মূলত শিক্ষার্থী ও অভিভাবকদের এ ধরণের সেবা দিতে পেরে আমরা রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি, আশা করছি ভবিষ্যতেও এ ধরণের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।’

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে আগত শিক্ষার্থীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে নানা আয়োজন ছিল। আমরা গত কাল থেকে বিশ্ববিদ্যালয়ের হল ও বিভিন্ন আবাসনে প্রায় সাড়ে চারহাজার শিক্ষার্থীর জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া গভীর রাতে কুমিল্লা রেলওয়ে স্টেশন ও পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদে নিয়ে আসার জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। দূর-দুরান্ত থেকে যেসব শিক্ষার্থীরা এসেছে তারা আমাদের এই বাস সার্ভিসের মাধ্যমে অনেক উপকৃত হয়েছে। আমরা শিক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্টের আয়োজন করেছি। আজকের দিনে শিক্ষার্থীদের জন্য ফ্রি কলম ও পানির ব্যবস্থা করেছি। জুলাই বিপ্লবের শহীদদের নামে আমরা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কেন্দ্রে তথ্যকেন্দ্র ও অবিভাবকদের জন্য পানি কর্নার স্থাপন করেছি।’

উল্লেখ্য, আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net