বুধবার, এপ্রিল ২২, ২০২৬

চীনের ভিসা নিয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হয়েছে।

by ঢাকাবার্তা
বাংলাদেশিদের জন্য চীনের ভিসা

স্টাফ রিপোর্টার ।।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত সুখবর দিয়েছেন। তিনি জানান, এখন থেকে জরুরি রোগীরা এক দিনের মধ্যেই ভিসা পেতে পারেন—এ বিষয়ে কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

রাষ্ট্রদূত জানান, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে চিকিৎসা নিতে চাইলে, বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে এসে সেদিনই ভিসা পেতে পারেন, এমন একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের গুরুত্ব তুলে ধরে ইয়াও ওয়েন বলেন, এই সফর খুবই কার্যকর ছিল এবং দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত থাকবে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

তিনি আরও জানান, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চীন সম্মান করে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না।

শিক্ষাবৃত্তি ও বিনিয়োগ বিষয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি চীনা বৃত্তি দেওয়া হবে।

এছাড়া, বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও ফুল আমদানি করা হবে বলে জানান ইয়াও ওয়েন। তিনি বলেন, গত ছয় মাসে অন্তর্বর্তী সরকারের সময় চীন বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী। ১৩টি চীনা প্রতিষ্ঠান ইতোমধ্যে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। শিগগিরই মোংলা বন্দর ব্যবস্থাপনা উন্নয়নের চুক্তি স্বাক্ষরিত হবে বলেও জানান তিনি।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net