রবিবার, মার্চ ১৫, ২০২৬

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ কয়েকজন আহত

by ঢাকাবার্তা
ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার ।।

রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা রাস্তায় নেমে ইট-পাটকেল ছোঁড়া এবং লাঠি-ছোড়ার মাধ্যমে পাল্টাপাল্টি ধাওয়া শুরু করে। এই সংঘর্ষে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘটনার সময় সিটি কলেজের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা পৌনে তিনটার দিকে খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ সেখানে অবস্থান নিয়েছে, শিক্ষার্থীরাও সেখানেই রয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন।

সংঘর্ষের একপর্যায়ে পুলিশ মাঝখানে অবস্থান নিয়েছিল। পুলিশ জানিয়েছে, দুই পক্ষ পুলিশের ওপরও হামলা চালিয়েছে। এতে চারজন পুলিশ সদস্য এবং উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশকেও লাঠিপেটা করতে দেখা গেছে।

বেলা দুইটার দিকে দুই পক্ষ রাস্তার এক পাশে অবস্থান নিয়েছে। ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানান, সংঘর্ষের কারণে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল, পরে তা স্বাভাবিক হয়েছে।

ডিএমপির ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, গত রোববার একটি কোচিং সেন্টারে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরেই আজকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে উপকমিশনার জিসানুল হক উল্লেখ করেছেন, মূলত ফুটবল খেলার মাঠে কথাকাটাকাটির জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net