বুধবার, মার্চ ১১, ২০২৬

জগন্নাথ ছাড়া সব হলে আবিদকে হারিয়েছেন সাদিক কায়েম

জগন্নাথ হলে সাদিক পেয়েছেন মাত্র ১০ ভোট, আবিদ ১২৭৭

by ঢাকাবার্তা

ঢাবি প্রতিনিধি ।। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েম জগন্নাথ হল ছাড়া বাকি সবগুলো হলে প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খানকে হারিয়েছেন। তিনি ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ছাত্রদল সমর্থিত আবিদকে বড় ব্যবধানে পরাজিত করেন।

হলে হলে ভোটের ফলাফল (সাদিক বনাম আবিদ)

  • ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল: সাদিক ৯৬৬, আবিদ ১১৯৯
  • ফজলুল হক মুসলিম হল: সাদিক ৮৪৯, আবিদ ১১৯১
  • অমর একুশে হল: সাদিক ৬৪৪, আবিদ ১৪৮১
  • জগন্নাথ হল: সাদিক ১০, আবিদ ১২৭৭
  • শহীদ সারওয়ার জাহান হল: সাদিক ৮৯৬, আবিদ ১১৩৬
  • সলিমুল্লাহ মুসলিম হল: সাদিক ৩০৩, আবিদ ১১১০
  • রোকেয়া হল: সাদিক ১৩৯২, আবিদ ৫৫৭
  • কুরেতি মৈত্রি হল: সাদিক ৬৬২, আবিদ ২২৭
  • ফজিলাতুন্নেছা হল: সাদিক ৭৪২, আবিদ ২২৭
  • সার্জ এ কে রহমান হল: সাদিক ৬৩০, আবিদ ১২১
  • হাজী মুহাম্মদ মুহসীন হল: সাদিক ৬৯৬, আবিদ ৫৮১
  • বিজয় ৭১ হল: সাদিক ৭২৫, আবিদ ২৭৮
  • সুর্যসেন হল: সাদিক ৭৯৪, আবিদ ২৭০
  • মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন রহমান হল: সাদিক ৭৫২, আবিদ ২৮৭
  • শেখ মুজিব হল: সাদিক ৮৪৮, আবিদ ২৬৯
  • কবি জসীম উদ্দিন হল: সাদিক ৮৮৯, আবিদ ১৮৭
  • কবি সুফিয়া কামাল হল: সাদিক ৮৪৪, আবিদ ৪৭২
  • শামসুন্নাহার হল: সাদিক ১১৯৯, আবিদ ৪৮৩

📊 মোট ভোট:

  • সাদিক: ১৪,০৪৩
  • আবিদ: ৫,৬৫৮

জিএস পদে জয়ী হয়েছেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে বিজয়ী হয়েছেন মুহা. মহিউদ্দিন খান। ভিপি, জিএস ও এজিএসসহ ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতেই জয়ী হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ ছাড়া মানবাধিকার ও আইন, স্বাস্থ্য ও পরিবেশ, ক্যারিয়ার ডেভেলপমেন্টসহ বিভিন্ন সম্পাদকীয় পদেও শিবির-সমর্থিত প্রার্থীরা জয় পান। কিছু পদে স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে হলেও ফল ঘোষণার পর ছাত্রদল ও কয়েকটি স্বতন্ত্র প্যানেল কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এটিকে “পরিকল্পিত প্রহসন” বলে আখ্যা দেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “বয়কট! বয়কট!”

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই ডাকসু নির্বাচন বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর জন্য নতুন একটি মডেল হয়ে উঠতে পারে।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net