মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

থালাপতি বিজয় অভিনয়কে বিদায় জানাচ্ছেন, শেষ ছবি ‘জন নায়াগান’

দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয় অভিনয় জীবন শেষ করছেন আসন্ন রাজনৈতিক যাত্রার আগে।

by ঢাকাবার্তা
থালাপতি বিজয়

ডেস্ক রিপোর্ট ।।

দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় অভিনয়কে বিদায় জানাচ্ছেন রাজনীতিতে প্রবেশের আগে। আগামী বছরের শুরুতে মুক্তি পাবে তাঁর শেষ সিনেমা ‘জন নায়াগান’। ক্যারিয়ারের এই শেষ সিনেমায় একজন রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে তাঁকে। মুক্তির আগে থেকেই ছবিটি ঘিরে তীব্র আগ্রহ তৈরি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে। সাম্প্রতিক সময়ে কোনো তামিল সিনেমা নিয়ে এত আলোচনা হয়নি।

  • আগামী বছরের শুরুতে মুক্তি পাবে বিজয়ের শেষ ছবি ‘জন নায়াগান’।
  • রাজনৈতিক নেতার ভূমিকায় দেখা যাবে তাঁকে।
  • প্রিরিলিজ আয় ইতিমধ্যে ৩২৫ কোটি রুপি ছুঁয়েছে, চূড়ান্ত অঙ্ক ৪০০ কোটির কাছাকাছি পৌঁছাতে পারে।
  • অ্যামাজন প্রাইম ডিজিটাল স্বত্ব কিনেছে ১১০ কোটি রুপিতে।
  • ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগান’।

ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, ‘জন নায়াগান’-এর প্রিরিলিজ আয় ইতিমধ্যেই ৩২৫ কোটি রুপি অতিক্রম করেছে। তামিলনাড়ু থিয়েটার স্বত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপির বেশি দামে, বিদেশি স্বত্ব থেকে এসেছে প্রায় ৮০ কোটি রুপি, আর সংগীত স্বত্ব থেকে ৩৫ কোটি রুপি। ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব অ্যামাজন প্রাইম ভিডিও কিনেছে ১১০ কোটি রুপিতে। সব মিলিয়ে চূড়ান্ত আয় ৪০০ কোটির কাছাকাছি পৌঁছাবে বলে অনুমান।

তবে ছবিটি মুক্তি নিয়ে একসময় অনিশ্চয়তা দেখা দেয়। গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে বিজয়ের একটি নির্বাচনী সমাবেশে পদদলনের ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়, আহত হন দেড় শতাধিক মানুষ। এর পর ‘জন নায়াগান’-এর মুক্তি নিয়ে গুঞ্জন ছড়ায়।

অবশেষে সব গুজবের অবসান ঘটিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস ঘোষণা দিয়েছে, ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘জন নায়াগান’। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমার টাইটেল ট্র্যাক ‘থালাপতি কাছেরি’। ছবিটি পরিচালনা করছেন এইচ বিনোথ, আর এতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নরেন ও প্রিয়ামণি।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net