শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত করছেন ট্রাম্প

by ঢাকাবার্তা
ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট ।। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত করার পরিকল্পনা করছেন। তবে কোন দেশগুলোকে তিনি তৃতীয় বিশ্ব হিসেবে উল্লেখ করেছেন, তা স্পষ্ট করেননি।

ওয়াশিংটনে একজন আফগান নাগরিকের গুলিতে দুজন ন্যাশনাল গার্ড সদস্য আহত হওয়ার পরদিন, বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের ব্যবস্থা স্থিতিশীল করার সুযোগ তৈরি করতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব।’

তিনি হুমকি দিয়ে আরও বলেন, তাঁর পূর্বসূরি জো বাইডেনের আমলে দেওয়া ‘লাখ লাখ’ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের জন্য ‘প্রকৃত সম্পদ নন’—এমন যেকোনো বিদেশিকে দেশছাড়া করা হবে।

এর আগে ট্রাম্প প্রশাসন জানায়, ১৯টি দেশের নাগরিকদের গ্রিনকার্ড নতুন করে পর্যালোচনা করা হবে। ইউএসসিআইএসের প্রধান জোসেফ এডলো বলেন, ঝুঁকিপূর্ণ বা উদ্বেগের তালিকায় থাকা এসব দেশের নাগরিকদের গ্রিনকার্ড কঠোরভাবে যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net