শনিবার, এপ্রিল ১১, ২০২৬

বিয়ে আপনার, খরচ করবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

by ঢাকাবার্তা

জীবনধারা ডেস্ক ।। 

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এক অনন্য উদ্যোগ নিয়েছে, যেখানে সুন্নাহসম্মত ও যৌতুকবিহীন বিয়ে আয়োজনের সমস্ত খরচ বহন করবে তারা। সমাজে বিয়েকে সহজ করতে এই ব্যতিক্রমী পদক্ষেপ ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

তারা যা যা দিচ্ছে:

  • বর-কনের পোশাক ও সাজসজ্জার খরচ।
  • বিয়ের রেজিস্ট্রেশন ও কমিউনিটি সেন্টারের ভাড়া।
  • ১০০ জন অতিথির খাবারের আয়োজন।
  • কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজ।

শর্ত: যৌতুক নেওয়া যাবে না এবং দেনমোহর সম্পূর্ণ পরিশোধ করতে হবে। বিয়ের তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫। রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০২৫।

সার্বিক যোগাযোগ: 01841040549

এই উদ্যোগ সমাজে বিয়েকে সহজতর করার এক উজ্জ্বল উদাহরণ।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net