শুক্রবার, মার্চ ৬, ২০২৬

এ বছর ভেবেছি, সিগারেট খাবো না: স্বস্তিকা

ভারতীয় গণমাধ্যমকে স্বস্তিকা বলেছেন, ‘এখন সব বছরই আর পাঁচটা বছরের মতো। ছোটবেলায় খুব রেজ্যুলেশন নিতাম। নখ খাবো না, ফাস্ট ফুড খাবো না। এ বছর ভেবেছি সিগারেট খাবো না। তিন দিন পেরেছি, একদিন পারিনি।

by ঢাকাবার্তা ডেস্ক
এ বছর ভেবেছি, সিগারেট খাবো না: স্বস্তিকা

বিনোদন ডেস্ক।।

অনেকেই ফেলে আসা বছরের ভুল-ত্রুটি শুধরে নেওয়া কিংবা নতুন কোনও কিছু অর্জনের পরিকল্পনা সাজায়। অনেক তারকার মধ্যেও এই চর্চা আছে। এই দলে আছেন টলিউডের অসাধারণ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির লক্ষ্য, এ বছর তিনি সিগারেট খাবেন না।

নিউ ইয়ার রেজ্যুলেশন সাজান কিনা, এমন প্রশ্নের জবাবে ভারতীয় গণমাধ্যমকে স্বস্তিকা বলেছেন, ‘এখন সব বছরই আর পাঁচটা বছরের মতো। ছোটবেলায় খুব রেজ্যুলেশন নিতাম। নখ খাবো না, ফাস্ট ফুড খাবো না। এ বছর ভেবেছি সিগারেট খাবো না। তিন দিন পেরেছি, একদিন পারিনি। পরের দিন আবার খুব সচেতন হয়ে নতুন করে চেষ্টা শুরু করলাম। শেষ দুদিন খাইনি। আজ (১৭ জানুয়ারি) সকালে একটা খেয়ে ফেলেছি। এভাবেই যুদ্ধ করতে করতে পেরে যাবো আশা করি।’

টলিউডের অসাধারণ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির লক্ষ্য, এ বছর তিনি সিগারেট খাবেন না। ঢাকাবার্তা।।

টলিউডের অসাধারণ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির লক্ষ্য, এ বছর তিনি সিগারেট খাবেন না। ঢাকাবার্তা।।

দর্শক-ভক্ত সবাই জানেন, টলিউডের সীমানা ছাড়িয়ে স্বস্তিকা এখন বলিউডের নিয়মিত মুখ। বেশ কয়েকটি আলোচিত, বড় প্রজেক্টে কাজ করেছেন। প্রশংসাও পেয়েছেন ঢের। নতুন বছরেও সেই মুখরতা থাকবে বলে জানালেন অভিনেত্রী।

টলিউডের অসাধারণ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির লক্ষ্য, এ বছর তিনি সিগারেট খাবেন না। ঢাকাবার্তা।।

টলিউডের অসাধারণ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির লক্ষ্য, এ বছর তিনি সিগারেট খাবেন না। ঢাকাবার্তা।।

স্বস্তিকা বলেন, ‘হিন্দিতে প্রায় চারটি কাজ ‌এ বছর মুক্তি পাওয়ার কথা। এগুলো সব আগে করেছি। কিন্তু আমাদের এখানে (কলকাতা) যত তাড়াতাড়ি শুট শেষ হয়ে একটা ছবি মুক্তি পায়, মুম্বাইয়ে তা হয় না। কারণ, ওরা পোস্ট প্রোডাকশনে অনেকটা সময় নেয়।’

কলকাতায় ‘নিখোঁজ’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন এবং দেবের সঙ্গে ‘টেক্কা’ সিনেমার কাজ রয়েছে তার হাতে। এছাড়া ঢাকায়ও একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন স্বস্তিকা। সে বিষয়ে বললেন, ‘বাংলাদেশে অনেক দিন ধরে কাজ করার ইচ্ছা। একটা কাজের কথা চলছিল সেই কোভিডের সময় থেকে। এবার শেষমেশ হচ্ছে। সেটার কাজেই এপ্রিলে যাবো ঢাকায়।’

টলিউডের অসাধারণ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির লক্ষ্য, এ বছর তিনি সিগারেট খাবেন না। ঢাকাবার্তা।।

টলিউডের অসাধারণ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির লক্ষ্য, এ বছর তিনি সিগারেট খাবেন না। ঢাকাবার্তা।।

আগেই জানা গেছে, ঢাকার কামরুল ইসলাম রিফাতের পরিচালনায় ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় অভিনয় করবেন স্বস্তিকা। এতে তার সঙ্গে দেখা যাবে গুণী অভিনেতা আফজাল হোসেনকে। ধারণা করা হচ্ছে, সেই ছবির জন্যই এপ্রিলে ঢাকায় আসবেন অভিনেত্রী।

আরও পড়ুন: কারাগারে এক মাস: দুঃসহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net