বুধবার, এপ্রিল ২২, ২০২৬

দুই দিনে পোড়ানো হলো ১৪টি পরিবহন

এসব আগুন নিয়ন্ত্রণে দেশব্যাপী ফায়ার সার্ভিসের ১৪১ টি ইউনিটের ৭৭৬ জন কাজ করে

by ঢাকাবার্তা ডেস্ক
দুই দিনে পোড়ানো হলো ১৪টি পরিবহন

রাজনীতি ডেস্ক।।

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা চতুর্থ দফা টানা ৪৮ ঘণ্টার অবরোধের দুই দিনে এখন পর্যন্ত সারা দেশে ১৪টি পরিবহনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই তথ্য জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রবিবার (১২ নভেম্বর) থেকে সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অবরোধের দুই দিনে নাশকতাকারীদের দেওয়া আগুনে দেশব্যাপী ১৪টি পরিবহন পুড়ে গেছে। এর মধ্যে ১১টি বাস, দুটি নসিমন ও একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়।

ঢাকা সিটিতে আটটি, ঢাকা বিভাগের ফরিদপুর, সাভার, নারায়ণগঞ্জে একটি করে, বরিশাল বিভাগের বরিশাল সদরে একটি, রাজশাহী বিভাগের নাটোরে একটি, দিনাজপুরে একটি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব আগুন নিয়ন্ত্রণে দেশব্যাপী ফায়ার সার্ভিসের ১৪১ টি ইউনিটের ৭৭৬ জন কাজ করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের হিসাবে গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত (১৭ দিন) সারা দেশে ১৪৫টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

আরও পড়ুন: বৃহৎ দলগুলোর সঙ্গে পুনরায় বৈঠক করতে চান পিটার হাস

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net