বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

প্রথম দিনে জাতীয় পার্টির ৫৫৭টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে

নেতারা শুরুতে মিটিং করেন এরপর মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন। শুরুতেই মনোনয়ন ফরম কেনেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ

by ঢাকাবার্তা ডেস্ক
প্রথম দিনে জাতীয় পার্টির ৫৫৭টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে

রাজনীতি ডেস্ক।।

দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে সকাল ১০টা থেকে বিক্রির কার্যক্রম শুরুর কথা থাকলেও তা শুরু হয় বেলা ১২টায়। ফরম বিক্রি নিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সকাল ১১টার পর কার্যালয়ে আসেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, এমপি।

 

নেতারা শুরুতে মিটিং করেন এরপর মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন। শুরুতেই মনোনয়ন ফরম কেনেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। প্রথম দিনে মোট ৫৫৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়। কার্যালয়ে উপস্থিত না হলেও ফরম নিয়েছেন চেয়ারম্যান জিএম কাদের, এমপি। তার পক্ষে রংপুর-৩ আসনের ফরম নেন তার স্ত্রী শেরিফা কাদের, এমপি। তিনদিন ধরে চলবে ফরম বিক্রি। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।

 

আরও পড়ুন: নির্বাচনে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net