শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

মন্ত্রী তাজুল ইসলামের সম্পদ ১০ বছরে ১০২ কোটি বেড়েছে

হলফনামা বিশ্লেষণ

by ঢাকাবার্তা ডেস্ক
মন্ত্রী তাজুল ইসলামের সম্পদ ১০ বছরে ১০২ কোটি বেড়েছে..

নির্বাচন ডেস্ক।।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। ১০ বছর আগে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১৬ কোটি টাকার কিছু বেশি। এখন তা ১১৮ কোটি ছাড়িয়ে গেছে। শুধু বন্ডেই তাঁর বিনিয়োগ ৮০ কোটি টাকা।

দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে তাজুল ইসলামের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। এবারের হলফনামায় তিনি স্ত্রী ও তাঁর ওপর নির্ভরশীলদের আয় কিংবা সম্পদের কোনো তথ্য উল্লেখ করেননি। মন্ত্রী এখন বছরে আয় করেন ৪ কোটি ১৭ লাখ টাকা। ২০১৪ ও ২০১৮ সালেও তাঁর আয় ৪ কোটি টাকার কিছু বেশি ছিল।

তাজুল ইসলাম কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি। মন্ত্রী হওয়ার আগে ২০১৮ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ৪৭ কোটি ৪৬ লাখ টাকা। চার বছরের ব্যবধানে সেই সম্পদ দ্বিগুণের বেশি হয়েছে। শোধ করেছেন ৬ কোটি ৪৪ লাখ টাকার ঋণও।

 

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী মন্ত্রী তাজুল ইসলামের কৃষি খাত থেকে আয় বেড়েছে। এবার এই খাতে তাঁর বার্ষিক আয় ৩ লাখ ৩৫ হাজার টাকা। ২০১৮ সালে ছিল ২ লাখ ৪০ হাজার টাকা। এ বছর বাড়িভাড়া বাবদ আয় হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৯৩৯ টাকা। ২০১৮ সালে ছিল মাত্র ২২ লাখ ৬৫ হাজার টাকা এবং ২০১৪ সালে ছিল ৭ লাখ ৪০ হাজার টাকা।

 

তবে এবার শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় কমেছে তাজুল ইসলামের। এই খাতে তিনি আয় করেছেন ১ কোটি ৬৩ লাখ টাকা, যা ২০১৮ সালে ছিল ২ কোটি ৯৪ লাখ টাকা। ২০১৪ সালে ছিল দেড় কোটি টাকা। ব্যবসা থেকেও আয় কমে ১৬ লাখ থেকে ১৪ লাখে নেমেছে।

তাজুল ইসলাম এবার সংসদ সদস্য হিসেবে সম্মানী দেখিয়েছেন ১৫ লাখ ৫৯ হাজার টাকা। ২০১৮ সালে উল্লেখ করেছিলেন ২৪ লাখ ৬০ হাজার টাকা। ফিশিং ও পোলট্রি (মাছ ও মুরগি) খাতে আয় বেড়ে ৪৩ লাখ থেকে ৫১ লাখে দাঁড়িয়েছে। ২০১৪ সালে এই খাতে তাঁর আয় ছিল না।

 

আরও পড়ুন: দীপু মনি ১৫ বছরে শূন্য থেকে কোটিপতি শিক্ষামন্ত্রী

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net