বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

রাজধানীর পুরান ঢাকায় বাজারে আগুন

রাত ১২টা ৩৩ মিনিটের দিকে পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছির পাশে একটি দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

by ঢাকাবার্তা ডেস্ক
রাজধানীর পুরান ঢাকায় বাজারে আগুন

রাজধানী ডেস্ক।।

রাজধানীর পুরান ঢাকায় ফানুসের ফণায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৩৩ মিনিটের দিকে পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছির পাশে একটি দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞার পরও  রাজধানীর বিভিন্ন এলাকার আতশবাজি পোড়ানোর পাশাপাশি উড়ানো হয় ফানুস। অথচ গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে এই বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে। ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে ডিএমপির এই নিষেধাজ্ঞা অমান্য করেছে রাজধানীর অনেকেই। রোববার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, গুলশান, রামপুরা, উত্তরা, মহাখালী, শান্তিনগর, যাত্রাবাড়ীসহ বিভিন্ন লাকায় পটকা ও আতশবাজি ফোটতে থাকে। আবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়ির ছাদ থেকে ওড়ানো হচ্ছে ফানুসও।

কয়েকটি এলাকার বাসা বাড়ি ও ফাঁকা জায়গা থেকে ফানুস ওড়াতে দেখা যায়। তাদের ওড়ানো ফানুস রাজধানীর বিভিন্ন এলাকার ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে। এর ফলে রাজধানীর অনেক এলাকার বাসিন্দাদের মধ্যে আগুন লাগার আতঙ্ক তৈরি হয়েছে। এর আগে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল, থার্টি ফার্স্ট নাইটে যেন ফানুস ওড়ানো না হয় এবং আতশবাজি না ফোটানো হয় সে বিষয়ে প্রতিটি থানায় নির্দেশ দেয়া হয়েছিল।

 

আরও পড়ুন: প্রথমবার সব স্টেশনেই থামলো মেট্রোরেল

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net