বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

অন্যতম সফল দল হয়েও বিপিএলে থাকতে চায় না কুমিল্লা ভিক্টোরিয়ান্স

দেশের একাধিক গণমাধ্যমের সঙ্গে বিপিএল টুর্নামেন্ট নিয়ে কথা বলেন নাফিসা কামাল। আইপিএল, পিএসএলের মতো বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে নেই রাজস্ব বণ্টনের কাঠামো। বিপিএলে অংশ নেওয়া দলগুলো বিসিবির আয়ের ভাগ পায় না। ফলে দলগুলোকে নির্ভর করতে হয় স্পন্সরের ওপর।

by ঢাকাবার্তা ডেস্ক
অন্যতম সফল দল হয়েও বিপিএলে থাকতে চায় না কুমিল্লা ভিক্টোরিয়ান্স

খেলা ডেস্ক।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স! এখন পর্যন্ত চারবার শিরোপা ঘরে তুলেছে দলটি। মাঠের বাইরেও সবচেয়ে পেশাদার, গোছানো ও আর্থিকভাবে পোক্ত ফ্র্যাঞ্চাইজি মনে করা হয় এটিকেই। তবে অন্যতম সফল দল হয়েও চরম হতাশা ঘিরে ধরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্ত্বাধিকারি নাফিসা কামালকে। কিছু বিষয়ের সমাধান না হলে আগামী বিপিএলে অংশগ্রহণ না করার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

দেশের একাধিক গণমাধ্যমের সঙ্গে বিপিএল টুর্নামেন্ট নিয়ে কথা বলেন নাফিসা কামাল। আইপিএল, পিএসএলের মতো বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে নেই রাজস্ব বণ্টনের কাঠামো। বিপিএলে অংশ নেওয়া দলগুলো বিসিবির আয়ের ভাগ পায় না। ফলে দলগুলোকে নির্ভর করতে হয় স্পন্সরের ওপর। বিপিএলের প্রতিটি আসরের আগে স্পন্সর জোগাড়ে হিমশিম খেতে হয় ফ্র্যাঞ্চাইজিদের। বিসিবির কোন বাণ্যিজিক মডেল না থাকা, রাজস্বের আয় ভাগ না করায় আগামী বছর থেকে আর বিপিএলে না থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্ত্বাধিকারি নাফিসা কামাল।

দেশের একাধিক গণমাধ্যমের সঙ্গে বিপিএল টুর্নামেন্ট নিয়ে কথা বলেন নাফিসা কামাল। আইপিএল, পিএসএলের মতো বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে নেই রাজস্ব বণ্টনের কাঠামো। ঢাকাবার্তা।।

দেশের একাধিক গণমাধ্যমের সঙ্গে বিপিএল টুর্নামেন্ট নিয়ে কথা বলেন নাফিসা কামাল। আইপিএল, পিএসএলের মতো বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে নেই রাজস্ব বণ্টনের কাঠামো। ঢাকাবার্তা।।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্ত্বাধিকারি বলেন, ‘আমি আগামী বছর বিপিএল করব কি না নিশ্চিত নই। এখন যেভাবে চলছে সেভাবে হলে মনে হয় না আমার পক্ষে দল করা সম্ভব হবে। বিসিবির সঙ্গে একটা মিটিং করতে চেয়েছিলাম। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরও প্রেস কনফারেন্সে আমি এটাই অনুরোধ করেছিলাম। সবাইকে সমান সম্মান দেওয়া উচিত। তারা সবাই কমবেশি বিনিয়োগ করছে। ’

নাফিসা কামাল দাবি করেন, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মতো বিপিএলেও রাজস্ব ভাগাভাগির কাঠামো হতে হবে। নিজেদের পক্ষ থেকে বিসিবিকে সর্বোচ্চ সহযোগিতা করতেও রাজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমরা খুবই নমনীয় হব।বিসিবি যদি একদম কমটাও দেয় সেটাও আমরা নিতে রাজি আছি। তবুও মডেলটা তৈরি হউক, কাঠামোটা তৈরি করুক। ’ পরের মৌসুমে বিসিবি এই উদ্যোগ না দিলে ভিক্টোরিয়ানসকে ছাড়াই টুর্নামেন্ট করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নাফিসা কামাল।

 

আরও পড়ুন:  ২০০ টাকায় দেখা যাবে বিপিএল, অনলাইনেও পাওয়া যাবে টিকিট

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net