শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

আইপিএলে রেকর্ড রান করলো হায়দরাবাদ

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩ উইকেটে ২৭৭ রান তুলতে বড় অবদান হেনরিখ ক্লাসেনের

by ঢাকাবার্তা ডেস্ক
আইপিএলে রেকর্ড রান করলো হায়দরাবাদ

খেলা ডেস্ক।।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)  সর্বোচ্চ রানের চূড়ায় উঠলো সানরাইজার্স হায়দরাবাদ। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩ উইকেটে ২৭৭ রান তুলতে বড় অবদান হেনরিখ ক্লাসেনের। বুধবার ৩৪ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার। অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ২৪ বলে ৬২ রান করে আক্রমণের নেতৃত্ব দেন। আগে ব্যাট করে হায়দরাবাদ ভেঙে ফেলেছে ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গড়া ৫ উইকেটে ২৬৩ রানের রেকর্ড।

হেড তো দুই অঙ্কের ঘরেই যেতে পারতেন না। পাঁচ রানে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বলে টিম ডেভিডের হাত ফসকে জীবন পান। মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করেন হেড। তার চেয়ে দুই বল কম খেলে ফিফটি ছোঁন অভিষেক শর্মা। মাত্র সাত ওভারে দলের একশ রান উঠে আসে। প্রথম ১০ ওভারে করে ২ উইকেটে ১৪৮ রান, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। অভিষেক ২৩ বলে ৬৩ রানে আউট হন।

ইনিংসে ছক্কা হয়েছে ১৮টি। অভিষেকের সঙ্গে ক্লাসেন যৌথ সর্বোচ্চ সাতটি করে ছয় মারেন। ক্লাসেন তার জাতীয় দলের সতীর্থ এইডেন মারক্রামকে নিয়ে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ৪২ রানে অপরাজিত ছিলেন মারক্রাম। মুম্বাইয়ের দক্ষিণ আফ্রিকান বোলার কেনা মাফাকা সবচেয়ে বেশি মার খেয়েছেন। অভিষেকে ১৭ বছর বয়সী পেসার ৪ ওভারে দিয়েছেন ৬৬ রান।

মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিত শর্মার এটি ২০০তম আইপিএল ম্যাচ। এমন মাইলফলকের ম্যাচে অভিজ্ঞতা ভালো হলো না তার।

 

আরও পড়ুন: মোস্তাফিজের জোড়া আঘাতে বড় জয় পেয়েছে চেন্নাই

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net