শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

আমির-শাহীনদের নৈপুণ্যে পাকিস্তানের সহজ জয়

৭ উইকেটে জিতেছে পাকিস্তান। ৪৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে গেছে তারা। ৩৪ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৫ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান।

by ঢাকাবার্তা ডেস্ক
Pakistan cricket team wins against New zeland

খেলা ডেস্ক।।

শাহীন শাহ আফ্রিদি ফর্মে ফিরেছেন। প্রায় চার বছর পর জাতীয় দলের জার্সিতে ফিরে উজ্জ্বল মোহাম্মদ আমির। পাকিস্তানের পুরো বোলিং লাইন আপ দুর্দান্ত পারফরম্যান্স করলেন। তাতে নিউজিল্যান্ড মাত্র ৯০ রানে অলআউট। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজেই জিতে গেলো পাকিস্তান।

৭ উইকেটে জিতেছে পাকিস্তান। ৪৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে গেছে তারা। ৩৪ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৫ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। তার সঙ্গে ১৮ রানে অপরাজিত ছিলেন ইরফান খান। লক্ষ্যে নেমে সাইম আইয়ুব (৪), বাবর আজম (১৪) ও উসমান খান (৭) দলীয় ৫৬ রানে আউট হলেও অল্প রান তাড়ায় সমস্যা হয়নি। ১২.১ ওভারে ৩ উইকেটে ৯২ রান করে পাকিস্তান।

নিউজিল্যান্ডকে একশর আগেই আটকে দিতে শাহীন ৩.১ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন। আবরার আহমেদ নবম ওভারে জোড়া আঘাত হানেন। আমির টানা দুই ওভারে ২ উইকেট নিয়ে আলো ছড়ান।  এছাড়া শাদাব খান ২ উইকেট নেন। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মার্ক চাপম্যান।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net