বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিলো ভারত

শোয়েব বশির তার স্পিন দিয়ে বড় ধাক্কা দেন। ২ উইকেটে ১০০ করা ভারত ১২০ রানে হারায় ৫ উইকেট। ইংলিশ স্পিনার নেন তিন উইকেট। রজত পতিদার ও সরফরাজ খান খালি হাতে ফেরেন। ৪ রান করেন রবীন্দ্র জাদেজা।

by ঢাকাবার্তা ডেস্ক
ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিলো ভারত

খেলা ডেস্ক।।

রাঁচিতে স্পিনারদের দাপট দেখা গেলো। ১৯২ রানের লক্ষ্যে নেমে বিপদে পড়েছিল ভারতও। তবে মাথা ঠান্ডা রেখে ম্যাচ জিতে গেলো তারা। ৫ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজও নিশ্চিত করেছে স্বাগতিকরা। চার ম্যাচ শেষে ৩-১ এ এগিয়ে ভারত। চতুর্থ দিনে ৮৪ রানে ভেঙে যায় রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের জুটি। জো রুট ৩৭ রানে জয়সওয়ালকে জেমস অ্যান্ডারসনের ক্যাচ বানান। হাফ সেঞ্চুরি করা রোহিত দলীয় ৯৯ রানে বিদায় নেন। টম হার্টলি তাকে ৫৫ রানে বেন ফোকসের ক্যাচ বানান।

শোয়েব বশির তার স্পিন দিয়ে বড় ধাক্কা দেন। ২ উইকেটে ১০০ করা ভারত ১২০ রানে হারায় ৫ উইকেট। ইংলিশ স্পিনার নেন তিন উইকেট। রজত পতিদার ও সরফরাজ খান খালি হাতে ফেরেন। ৪ রান করেন রবীন্দ্র জাদেজা।

এই বিপদ কাটিয়ে উঠে ভারত সহজে লক্ষ্য পূরণ করে। শুবমান গিল ও ধ্রুব জুরেল প্রতিরোধ গড়েন। দুজনের ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতে যায় ভারত। টানা তিন টেস্টে হাফ সেঞ্চুরি করেন গিল। ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। জয়সূচক দুই রান নেওয়া যুরেল অপরাজিত ছিলেন ৩৯ রানে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net