শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে ঘটনাবহুল ম্যাচ জেতার পরই বাংলাদেশ শুনল খারাপ খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে পাওয়া যাচ্ছে না সাকিব আল হাসানকে। আঙুলের চোটে ছিটকে গেছেন তিনি।

by ঢাকাবার্তা ডেস্ক
ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব

খেলা ডেস্ক।।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘটনাবহুল ম্যাচ জেতার পরই বাংলাদেশ শুনল খারাপ খবর। অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে পড়েছেন।  অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে পাওয়া যাচ্ছে না সাকিব আল হাসানকে। আঙুলের চোটে ছিটকে গেছেন তিনি। বিবৃতিতে বিসিবি জানিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংসের পথে বাম হাতের তর্জনি আঙুলে চোট পান সাকিব। এক্স-রে করে দেখা যায় সেখানে চিড় আছে। এই কারণে ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই ম্যাচের পর বাংলাদেশের বিশ্বকাপও শেষ হয়ে যাবে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘ব্যাটিংয়ের শুরুতে বাম হাতে চোট পান সাকিব। চোট নিয়েই ট্যাপ পেঁচিয়ে চালিয়ে যান ব্যাটিং। দিল্লিতে জরুরি ভিত্তিতে তার এক্স-রে করা হয়। সেখানে পিপ জয়েন্টে পাওয়া যায় চিড়। এই চোট সারতে তিন-চার সপ্তাহ দরকার।’ ছিটকে পড়া সাকিব দিল্লি থেকেই ধরেছেন ঢাকার বিমান। দেশে ফিরে তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন।

সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ বলে ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন সাকিব। বল হাতে ৫৭ রানে নেন ২ উইকেট। তাতে ম্যাচ সেরাও তিনি। তবে ম্যাচটিতে সাকিব আলোচিত আরেক কারণে। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে তুমুল সমালোচনায় আছেন বাংলাদেশ অধিনায়ক।

 

আরও পড়ুন: বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়, টেবিলে ৭ নাম্বারে বাংলাদেশ

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net