বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতা হওয়ার মতো: সৈয়দ ইবরাহীম

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এত সংক্ষেপে তাড়াহুড়ো করে বলার প্রয়োজন নেই। পরে বলবো ইনশা আল্লাহ।

by ঢাকাবার্তা ডেস্ক
এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতা হওয়ার মতো: সৈয়দ ইবরাহীম

রাজনীতি ডেস্ক।।

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বলেন, ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রথমবারের মতো এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতা হওয়ার মতো। বুধবার (১০ জানুয়ারি) নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদে যান তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি। সংসদ সদস্য হওয়ার অনুভূতি জানাতে গিয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বলেন, প্রথমবারের মতো এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতার হওয়ার মতো।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এত সংক্ষেপে তাড়াহুড়ো করে বলার প্রয়োজন নেই। পরে বলবো ইনশা আল্লাহ। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফর আলম (ট্রাক গাড়ি) পেয়েছেন ৫২ হাজার ৯৮৬ ভোট।

 

আরও পড়ুন: স্বতন্ত্র এমপিদের শপথ সম্পন্ন

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net