শনিবার, মার্চ ১৪, ২০২৬

খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বই দেওয়া হলো তাঁকে

খালেদা জিয়ার জীবনী নিয়ে বইটি লিখেছেন প্রয়াত সাংবাদিক মাহফুজউল্লাহ। ইংরেজি বইটি বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক মাহবুবউল্লাহ।

by ঢাকাবার্তা ডেস্ক
খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বই দেওয়া হলো তাঁকে

স্টাফ রিপোর্টার।।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লেখা বই ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ বাংলায় অনুবাদ করা হয়েছে। এর একটি কপি গতকাল শনিবার রাতে খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার গুলশানের বাসভবনে তাঁর হাতে বইটি তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক মাহবুবউল্লাহ। এ সময় বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন।দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

খালেদা জিয়ার জীবনী নিয়ে বইটি লিখেছেন প্রয়াত সাংবাদিক মাহফুজউল্লাহ। ইংরেজি বইটি বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক মাহবুবউল্লাহ।

আরও পড়ুন: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভাগভিত্তিক কমিটি ঘোষণা

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net