বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

গৃহকর্মীর লাশ উদ্ধার, স্ত্রীসহ সাংবাদিককে নেওয়া হলো থানায়

নিহত গৃহকর্মী ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হকের বাসায় কাজ করতো। এ ঘটনায় মোহাম্মদপুর থানা পুলিশ সাংবাদিক আশফাক ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

by ঢাকাবার্তা ডেস্ক
গৃহকর্মীর লাশ উদ্ধার, স্ত্রীসহ সাংবাদিককে নেওয়া হলো থানায়

রাজধানী ডেস্ক।।

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ভবনের নিচ থেকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম প্রীতি (১৩)। ময়নাতদন্তের জন্য লাশটি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত গৃহকর্মী ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হকের বাসায় কাজ করতো। এ ঘটনায় মোহাম্মদপুর থানা পুলিশ সাংবাদিক আশফাক ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

এর আগে গত বছরও গৃহকর্মী নির্যাতনের অভিযোগে সাংবাদিক আশফাকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছিল। পরে তদন্ত শেষে মামলা থেকে তাকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছিল পুলিশ। পুলিশ জানায়, প্রীতির গ্রামের বাড়ি মৌলভীবাজারে। কয়েক মাস আগে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ২/৭ নম্বর বাসার ৯ তলায় সাংবাদিক আশফাকের বাসায় কাজ করতে এসেছিল সে। মঙ্গলবার সকালে ওই বাসা থেকে নিচে পড়ে গিয়ে মারা যায় সে।

মোহাম্মদপুর থানার এসআই রাজীব হোসেন বলেন, ‘এ ঘটনায় আশফাকুল হক ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net