বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে : মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে। বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উধাও হয়ে গেছে বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

by ঢাকাবার্তা ডেস্ক
Mirza Fakhrul Says Govt put the country into jail

রাজনীতি ডেস্ক।।

আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতেই শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ‘যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসিরের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ, হাইকোর্টের জামিন শেষে গতকাল কুড়িগ্রাম জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্যান্য নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে। বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উধাও হয়ে গেছে বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতার ডালপালা বিস্তার লাভ করেছে। আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতেই শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, ৭ই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি মাত্রায় বেপরোয়া, কতৃর্ত্ববাদী ও জুলুমবাজ হয়ে উঠেছে। অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দল এবং ভিন্নমত ও পথের মানুষদের ওপর দমন-পীড়নের খড়গ নামিয়ে এনেছে দখলদার সরকার।

ফখরুল বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু’র জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ, মিথ্যা মামলায় ওবায়দুল হক নাসিরের জামিন নামঞ্জুর, রোববার কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বুলেট এবং গতকাল রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা চলমান আওয়ামী দমন-পীড়নেরই ধারাবাহিকতা।

তিনি আরও বলেন, সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদতে বিরোধী নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা প্রদানসহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকু, ওবায়দুল হক নাসিরসহ উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

 

আরও পড়ুন: ‘টিকটকার’ তরুণী ও তার বোনকে নিয়ে লাপাত্তা ছাত্রলীগ সভাপতি

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net