শনিবার, মার্চ ১৪, ২০২৬

চোখের সামনে নিজের বাস পুড়তে দেখে মালিক অচেতন

আজ রোববার দুপুরে জয়দেবপুর-ঢাকা সড়কে গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া বাসটি দূরপাল্লার ছিল

by ঢাকাবার্তা ডেস্ক
চোখের সামনে নিজের বাস পুড়তে দেখে মালিক অচেতন

রাজনীতি ডেস্ক।।

বিএনপির ডাকা হরতাল চলাকালে গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার দৃশ্য দেখে বাসের মালিক ও চালক দেলোয়ার হোসেন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।

আজ রোববার দুপুরে জয়দেবপুর-ঢাকা সড়কে গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া বাসটি দূরপাল্লার ছিল। এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকা-শেরপুর রুটের তুরাগ পরিবহনের একটি বাসের মালিক ও চালক দেলোয়ার হোসেনের বাড়ি শহীদ বরকত সরণি এলাকায়। সেখানে তিনি দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকেন। হরতাল থাকায় বাসের মালিক ওই এলাকায় বাসটি দাঁড় করিয়ে রেখেছিলেন। মালিক নিজেই বাসটি চালাতেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল শনিবার ভোর রাতে ওই স্থানে বাসটি রেখে বাড়ি যান দেলোয়ার। আজ দুপুরে কে বা কারা বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। মুহূর্তেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর এলাকাবাসী পাশের পুকুর থেকে পানি এনে আগুন নেভান।

বাসটির মালিকের চাচাতো ভাই সাগর হোসেন বলেন, দেলোয়ার তাঁর ৭ কাঠা জমি বিক্রি করে ২৮ লাখ টাকায় কিস্তিতে বাসটি কিনেছিলেন। এ জন্য প্রতি মাসে তাঁকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। অগ্নিকাণ্ডের খবর শুনে বাসা থেকে বাসের কাছে গিয়ে বাসটির পুড়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি অচেতন হয়ে পড়েন।

গাজীপুর মহানগরীরর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছিদ্দিক বলেন, দুপুরের দিকে কে বা কারা বাসে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরও পড়ুন: তিন টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগ

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net