শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

জাতীয় দলের সঙ্গে থাকছে না দারাজ

২০২১ সালে জানুয়ারিতে ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি শেষ হয় বাংলাদেশ দলের

by ঢাকাবার্তা ডেস্ক
জাতীয় দলের সঙ্গে থাকছে না দারাজ

খেলা ডেস্ক।।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী নয় স্পন্সর প্রতিষ্ঠান অনলাইন মার্কেটপ্লেস দারাজ। আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে টাইগারদের জার্সিতে দেখা যাবে না দারাজ লোগো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে প্রায় আড়াই বছরের চুক্তি শেষ হচ্ছে ৩০ নভেম্বর।

২০২১ সালে জানুয়ারিতে ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি শেষ হয় বাংলাদেশ জাতীয় দলের। এরপর টানা তিন মাস সিরিজ ভিত্তিক জার্সি স্পন্সর খুজে পেয়েছিল টাইগাররা। অবশেষে ২০২১ সালের এপ্রিল মাসে অনলাইন মার্কেটপ্লেস দারাজের সঙ্গে ৩১ মাসের চুক্তি স্বাক্ষর করেছিল বিসিবি।

সংবাদমাধ্যমকে দারাজের গণসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে দারাজের বর্তমান চুক্তি শেষ হবে। নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচগুলো নভেম্বরের শেষে তাই চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের জার্সিতে আমাদের লোগো দেখা যাবে না।’

তিনি আরও জানিয়েছেন, ‘বিসিবি-দারাজের মধ্যে নতুন চুক্তির বিষয়ে আলোচনা চলমান রয়েছে। তবে আগে যে পরিমান টাকায় চুক্তি হয়েছিল এবার সেই অংকে চুক্তি করা সম্ভব হবে না। মূল্যস্ফীতির কারণে টাকার পরিমাণ আরও কমাইতে হবে। এই ব্যাপারে আমাদের ব্যবস্থাপনা পর্ষদ চিন্তা ভাবনা করছে।’

জার্সিতে স্পন্সরের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি। প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ জাতীয় পুরুষ এবং নারী ক্রিকেট দল, অনূর্ধ-১৯ দল, ‘এ’ দলের জার্সিতে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে চায় দেশের ক্রিকেটরে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

 

আরও পড়ুন: সিলেট টেস্ট দেখা যাবে ১০০ টাকায়

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net