সোমবার, এপ্রিল ২০, ২০২৬

জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ

রবিবার (৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

by ঢাকাবার্তা ডেস্ক
Zimbabwe vs Bangladesh T-20

খেলা ডেস্ক।।

জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩৮ রান চেয়েও কম তাড়া করতে গিয়ে বেশ ভুগেছে বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ব্যাটিংটা আপ টু দ্য মার্ক হয়নি। তবে শেষদিকে তাওহিদ হৃদয়-মাহমুদউল্লাহ রিয়াদ জুটির কল্যাণে এ যাত্রায় জয়ের বন্দরে নোঙর করতে পেরেছে স্বাগতিকরা।

রবিবার (৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন জোনাথন ক্যাম্পবেল। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৭ রান করেছেন তাওহিদ হৃদয়।

আরও পড়ুন: এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net