শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

জয়সওয়াল জাদুতে রাজকোটে জিতে পয়েন্ট টেবিলে এগোলো ভারত

তৃতীয় টেস্টে নামার আগে র‌্যাঙ্কিংয়ের তিনে ছিল ভারত। বিশাল জয়ের পর তারা অস্ট্রেলিয়াকে সরিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলো।

by ঢাকাবার্তা ডেস্ক
জয়সওয়াল জাদুতে রাজকোটে জিতে পয়েন্ট টেবিলে এগোলো ভারত

খেলা ডেস্ক।।

হায়দরাবাদে হেরে ০-১ এ পিছিয়ে পড়া ভারত ভিজাগ ও রাজকোট টেস্টে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেলো ভারত। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র‌্যাঙ্কিংয়েও উন্নতি হলো তাদের। রানের ব্যবধানে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় পেয়েছে ভারত। রবিবার ৪৩৪ রানে ইংল্যান্ডকে হারিয়েছে তারা। পয়েন্ট টেবিলে এখন তারা দুই নম্বরে অবস্থান করছে। তৃতীয় টেস্টে নামার আগে র‌্যাঙ্কিংয়ের তিনে ছিল ভারত। বিশাল জয়ের পর তারা অস্ট্রেলিয়াকে সরিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলো। প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে পাওয়া শীর্ষস্থান ধরে রেখেছে।

সাত ম্যাচে ভারত চারটি জিতেছে, হেরেছে দুটি এবং একটি ড্র করেছে। নিউজিল্যান্ড চার ম্যাচে জিতেছে তিনটি এবং একটি হার বাংলাদেশের বিপক্ষে। অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৬টি জয়ের বিপরীতে তিনটি হেরেছে ও একটি ড্র করেছে। ৩ জয়, ৪ হার ও ১ ড্রয়ে অষ্টম স্থানে আছে ইংল্যান্ড।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net