বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ঝিনাইদহ-২ আসনে নির্বাচনী এলাকার দুই স্থানে ১৪৪ ধারা জারি

আদেশ অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির জনসভা বিকেল ৩টায় হওয়ার কথা ছিল

by ঢাকাবার্তা ডেস্ক
ঝিনাইদহ-২ আসনে নির্বাচনী এলাকার দুই স্থানে ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার।।

ঝিনাইদহে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী ও সমর্থকরা শহরের ২টি স্থানে একই সময়ে নির্বাচনী সভা আহ্বান করায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঝিনাইদহ শহরের ওয়াজীর আলী স্কুল মাঠ ও পানি উন্নয়ন বোর্ড মাঠে ১৪৪ ধারা জারি করা হয়।  ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঝিনাইদহ শহরে একই সময়ে পৃথক দুই স্থানে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকরা সভা আহ্বান করেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কায় দুপুর ১২টা থেকে আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই দুই এলাকায় ৪০০ গজের মধ্যে জননিরাপত্তার স্বার্থে সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল-মিটিং সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির জনসভা বিকেল ৩টায় হওয়ার কথা ছিল। অন্যদিকে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে একই সময়ে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুলের জনসভা হওয়ার কথা ছিল।

 

আরও পড়ুন: খুলনায় ‘কুকুরের মাংসের বিরিয়ানি’ বিক্রির অভিযোগে আটক ৪

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net