শনিবার, মার্চ ১৪, ২০২৬

তফসিল ঘোষণার পর ট্রেনসহ ১২ যানবাহনে আগুন

ফায়ার সার্ভিস জানায়, বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নাটোরের বনপাড়া এলাকার নয়া বাজারে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়

by ঢাকাবার্তা ডেস্ক
তফসিল ঘোষণার পর ট্রেনসহ ১২ যানবাহনে আগুন

রাজনীতি ডেস্ক।।

তফসিল ঘোষণার পর বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত সারা দেশে ১২টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা তালহা বিন জসিম (মিডিয়া) এ তথ্য জানান। তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে ১৫ ঘণ্টায় ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। তবে আমরা ১১টি যানবাহনে আগুন দেওয়ার বিষয়ে বিস্তারিত জানতে পেরেছি। এর মধ্যে ঢাকার দোহারে একটি, টাঙ্গাইলে একটি, ঝালকাঠিতে একটি, নাটোরে একটি, বগুড়ায় তিনটি, চাঁপাইনবাবগঞ্জে একটি, চট্টগ্রামে একটি, চাঁদপুরে একটি, সিলেট সদরে একটি যানবাহনে আগুন দেওয়া হয়। এ ঘটনায় দুটি বাস, দুটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, দুটি লেগুনা এবং একটি ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নাটোরের বনপাড়া এলাকার নয়া বাজারে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এরপর রাত ৮টা ৪৩ মিনিটে সিলেট সদরে একটি লেগুনায়, ১০টা ৫৫ মিনিটে বগুড়ায় একটি কাভার্ডভ্যানে, ১১টায় দোহার বাজারে একটি ট্রাকে, ১০টা ৫০ মিনিটে চট্টগ্রামের খুলশিতে দুটি বাসে আগুন দেওয়া হয়।

এ সময়ের মধ্যে রাত ১২টা ১৫ মিনিটে বগুড়ার মহিপুরে একটি ট্রাকে, ১২টা ২৫ মিনিটে ঝালকাঠিতে একটি লেগুনায়, ১২টা ৫০ মিনিটে বগুড়ায় একটি ট্রাকে, ১টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি মিনিট্রাকে, ৩টা ২ মিনিটে টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমিউটার ট্রেনে এবং রাত ৩টা ৫০ মিনিটে চাঁদপুরের হাজিগঞ্জে পল্লীবিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net