শনিবার, মার্চ ১৪, ২০২৬

নতুন অ্যানালিস্ট কোচ পেল বাংলাদেশ

নিউজিল্যান্ড সফরে সাময়িক চুক্তিতে গত বছরে বাংলাদেশ দলের সঙ্গে অ্যানালিস্টের কাজ করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মহসিন শেখ।

by ঢাকাবার্তা ডেস্ক
Mohsin Sheikh Cricket Analyst

খেলা ডেস্ক।।

নিউজিল্যান্ড সফরে সাময়িক চুক্তিতে গত বছরে বাংলাদেশ দলের সঙ্গে অ্যানালিস্টের কাজ করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মহসিন শেখ। এবার পূর্ণাঙ্গ মেয়াদে টাইগার দলের পারফরম্যান্স অ্যানালিস্টের দায়িত্ব পেলেন তিনি। আগামী দুই বছর তিনি কাজ করবেন শান্ত-মিরাজদের সঙ্গে। জিম্বাবুয়ে সিরিজে তার প্রথম অ্যাসাইনমেন্ট।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস দেশের একটি গণমাধ্যমকে মহসিনের নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করেন।

জানা গেছে, আগামী ১ মে ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত মহসিনের সঙ্গে চুক্তি। এর আগে গত বছর নিউজিল্যান্ড সফরের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টিতে শান্তদের অ্যানালিস্ট হিসেবে কাজ করেন তিনি। ওই সফরে নিউজিল্যান্ডে প্রথমবার একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি জেতে বাংলাদেশ। সেবার দায়িত্ব দেওয়ার আগেই জালাল ইউনুস আভাস দিয়েছিলেন, পূর্ণাঙ্গ মেয়াদে রেখে দেওয়া হতে পারে মহসিনকে।

জালাল ইউনুস বলেছেন, ‘মহসিনকে নিয়ে আমরা ইতিবাচক ছিলাম। এর আগেও আমাদের সঙ্গে কাজ করেছে। তাকে নিয়ে ভালো ফিডব্যাক দিয়েছে ক্রিকেটার, কোচিং স্টাফরা। আমরা তাই চেয়েছি তাকে কন্টিনিউ করাতে। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করা হয়েছে। জিম্বাবুয়ে সিরিজেই কাজ শুরু করবে।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। আগামী রোববার বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে। শেষ দুটি হবে মিরপুরে।

 

আরও পড়ুন: বিএসপিএ’র বর্ষসেরা ইমরানুর

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net