রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

নির্বাচনের ট্রেন থামানোর ক্ষমতা বিএনপির নেই: ওবায়দুল কাদের

সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন

by ঢাকাবার্তা ডেস্ক
নির্বাচনের ট্রেন থামানোর ক্ষমতা বিএনপির নেই: ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্ক।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঘোষিত তফসিলে জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণ হয়েছে। আর নির্বাচনের যে ট্রেন ছেড়ে গেল তা থামানোর ক্ষমতা বিএনপির নেই। সংলাপের সুযোগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ডনাল্ড লু আর সিইসির সংলাপের কথা এক নয়।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ১৭ই নভেম্বর ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এদিন থেকেই বঙ্গবন্ধু এভিনিউ থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে। সাংবাদিকদের ব্রিফিংকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: তফসিল প্রত্যাখ্যান, নির্বাচন হতে দেওয়া হবে না: বিএনপি

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net